শিরোনাম
রাজবাড়ীতে শুরু হলো এআইভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ রাজবাড়ীতে অভাব কেড়ে নিয়েছিল জিসানের শখের সাইকেল, পাশে দাঁড়ালেন ‘মানবতার ফেরিওয়ালা’ রোমান রাজবাড়ী প্রধান ডাকঘরে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে ডাক বিভাগের মামলা রাজবাড়ীতে সুপার শপ ভাড়া নিয়ে কোটি টাকা প্রতারণার অভিযোগ পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা ফরিদপুরে ওয়ান শুটার গানসহ অস্ত্রধারী গ্রেপ্তার বিদ্যুৎ গেলেই অন্ধকারে ডুবে রাজবাড়ী রেলস্টেশন, মোবাইলের আলোয় চলছে টিকিট ইস্যু গোয়ালন্দে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে মাদকবিরোধী বার্তা দিলেন ওসি শফিকুল ইসলাম রাজবাড়ীতে ধর্ষণচেষ্টা মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

রাজবাড়ীতে শুরু হলো এআইভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার / ২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ যুবসমাজ গড়ে তুলতে দেশব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে রাজবাড়ীতেও শুরু হয়েছে এআইভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।

রোববার (২ আগস্ট) বগুড়ার মম ইন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। যুব উন্নয়ন অধিদপ্তরের ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই হাজার প্রশিক্ষণার্থী, কর্মকর্তা, প্রশিক্ষক ও সমন্বয়কারীরা ভার্চ্যুয়ালি যুক্ত হন। প্রকল্পের প্রথম পর্যায়ে ৬৪ জেলা থেকে ২৫ জন করে মোট ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়েছে। প্রতি ব্যাচে ২৫ জন করে দুই মাসব্যাপী ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।

এদিকে, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের তত্ত্বাবধানে রাজবাড়ীতেও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী আয়োজনে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর রাজবাড়ীর উপপরিচালক চায়না ব্যানার্জী, সহকারী পরিচালক মো. মোফাজ্জেল হোসেন, প্রশিক্ষণ কো-অর্ডিনেটর মো. আতিক আহমেদসহ প্রশিক্ষক, সমন্বয়কারী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে রাজবাড়ীর তরুণ-তরুণীরা এআই, আধুনিক প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারে নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg