শিরোনাম
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন গোয়ালন্দে ২৪ ঘণ্টায় হত্যা মামলার রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে ফারুক হত্যার পরিকল্পনাকারী ছোট ভাই বারেকসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার গোয়ালন্দে দিন-দুপুরে নৃশংস খুন, ঘরের ভেতর গলা কেটে হত্যা রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে রিকশাচালক লিটন খার মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার / ১৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার :রাজবাড়ীর পদ্মা নদী থেকে লিটন খা (৫০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার উড়াকান্দা এলাকার পদ্মা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিটন খা সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাছ আলী খার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে  রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন লিটন খা। এ সময় তিনি পরিবারের সদস্যদের জানান, ভাড়া নিয়ে দূরে যাচ্ছেন এবং ফিরতে দেরি হতে পারে।

রবিবার ভোরে পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg