শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার-১

Lutfor Rahman / ২৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আরিয়ান হাফিজ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

শনিবার (১৮ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে উপজেলার সৃর্য নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরিয়ান হাফিজ সদর উপজেলার দয়াল নগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সৃর্য নগর এলাকা যৌথ বাহিনী ও রাজবাড়ী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় আরিয়ান হাফিজ নামে এক যুবককে আটক করা হয়।এ সময় তার বাড়িতে তল্লাশি করে বসত ঘরের মধ্যে থেকে একটি বিদেশি চাইনিজ পিস্তল, একটি ওয়ান শুটার গান, তাজা বুলেট ৪ রাউন্ড, একটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান,যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র,চার রাউন্ড তাজা বুলেট,একটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোনসহ আরিয়ান হাফিজ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg