শিরোনাম
রাজবাড়ীতে কৃষক কার্ড বিতরণ: নতুন পথে কৃষি খাত রাজবাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে পুলিশ সুপারের শুভেচ্ছা বার্তা রাজবাড়ীতে রিকশাচালক লিটন খার মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য গোয়ালন্দে ভূমি অফিসে গ্রিল কেটে চুরির চেষ্টা, তছনছ রেকর্ডরুম গোয়ালন্দে মাদকসেবীদের অসাবধানতায় অগ্নিকাণ্ডের অভিযোগ, ক্ষয়ক্ষতি লাখ টাকা গোয়ালন্দে নেশার টাকা না পেয়ে দা দিয়ে মাকে কুপিয়ে গুরুতর জখম, ছেলে আটক গোয়ালন্দে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়: অপরাধ দমনে কঠোর বার্তা রাজবাড়ীতে মাদক মামলার ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাওন মৃধা গ্রেফতার রাজবাড়ীতে ওসি পদে বড় রদবদল, পদোন্নতি পেলেন উত্তম কুমার ঘোষ রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসক মিজ আফরোজা পারভীনের যোগদান

রাজবাড়ীতে মাদক মামলার ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাওন মৃধা গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীতে মাদক মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাওন মৃধা (৩৬)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। তিনি রাজবাড়ী সদর থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী সড়কের একটি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাওন মৃধা রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. হান্নান মৃধার ছেলে।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, শাওন মৃধা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg