শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

রাজবাড়ীতে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকদের ওপর হামলা 

Lutfor Rahman / ৪৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

0Shares

রাজু আহমেদ, রাজবাড়ী

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সোহানের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে কাজ শেষে করে বাসায় ফেরার পথে বিনোদপুর বাসার সামনে রিকসা থেকে নামার পর মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা ২জন দুর্বৃত্ত এসে পিছন থেকে মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করে।

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সোহান বলেন, পেশাগত দায়িদ্ব পালন শেষে বাসায় ফেরার পথে ২নং রেল গেইট পার হয়ে বাসার সামনে রিকসা থেকে নেমে দাড়াই। হঠাৎ করেই মোটরসাইকেল যোগে ২জন দুর্বৃত্ত এসে পিছন থেকে আঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষনিক লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে। এখন বাসায় বিশ্রামে আছি। সুস্থ হয়ে আইনগত পদক্ষেপ নিবো।

তিনি আরও বলেন, রাজবাড়ীর আলোচিত কয়েকটি বিষয় নিয়ে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশ করেছি। এ কারণে হামলা হতে পারে বলে ধারণা করছি। তবে আরও খোঁজখবর নিয়ে মামলা দায়ের করবো।

এদিকে, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সোহানে উপর আতর্কিত হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা। হামলাকারীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg