শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা তাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার / ১৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টোর”রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নিজ গ্রামের বাড়ি দত্তপাড়ায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয় তাকে।

তাজুল ইসলাম দত্তপাড়া এলাকার মোমিন পাটুয়ারীর ছেলে। তিনি অস্ত্র মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। রাজবাড়ী থানার ওসি মো. মাহামুদুর রহমান জানান, রবিবার রাতে তাজুল ইসলামের বাবা মারা গেলে পরিবার প্যারোলের আবেদন করে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিক্রমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে জানাজায় উপস্থিতির সুযোগ দেওয়া হয়। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়।

গত ৯ নভেম্বর গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে তাজুল ইসলাম ও আকাশ মোল্লাকে আটক করা হয়। অভিযানে তাদের তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি পিস্তল ওয়ান শুটারগানের ছয় রাউন্ড গুলি পিস্তলের দুই রাউন্ড বুলেট একটি মোবাইল ফোন।

অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg