শিরোনাম
রাজবাড়ীতে কৃষক কার্ড বিতরণ: নতুন পথে কৃষি খাত রাজবাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে পুলিশ সুপারের শুভেচ্ছা বার্তা রাজবাড়ীতে রিকশাচালক লিটন খার মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য গোয়ালন্দে ভূমি অফিসে গ্রিল কেটে চুরির চেষ্টা, তছনছ রেকর্ডরুম গোয়ালন্দে মাদকসেবীদের অসাবধানতায় অগ্নিকাণ্ডের অভিযোগ, ক্ষয়ক্ষতি লাখ টাকা গোয়ালন্দে নেশার টাকা না পেয়ে দা দিয়ে মাকে কুপিয়ে গুরুতর জখম, ছেলে আটক গোয়ালন্দে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়: অপরাধ দমনে কঠোর বার্তা রাজবাড়ীতে মাদক মামলার ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাওন মৃধা গ্রেফতার রাজবাড়ীতে ওসি পদে বড় রদবদল, পদোন্নতি পেলেন উত্তম কুমার ঘোষ রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসক মিজ আফরোজা পারভীনের যোগদান

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসক মিজ আফরোজা পারভীনের যোগদান

স্টাফ রিপোর্টার / ৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ আফরোজা পারভীন। মঙ্গলবার ৭ এপ্রিল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।

যোগদানকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় নবাগত এই প্রশাসককে।

মিজ আফরোজা পারভীন ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা। এর আগে তিনি বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, রাজবাড়ী জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও জানান, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি অংশগ্রহণমূলক ও জনমুখী প্রশাসন গড়ে তোলা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg