শিরোনাম
গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজ হলে ২৪ জেলার ৭ কোটি মানুষ সুফল পাবেন: পানিসম্পদমন্ত্রী পাংশায় নতুন নকশায় পদ্মা ব্যারাজ, তৈরি হবে কর্মসংস্থান ও নতুন শহর: তিতুমীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে আসছেন অর্থ উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গোয়ালন্দে পাচারের সময় সরকারি সার আটক, অস্ত্রের ভয় দেখিয়ে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিদর্শনে পুলিশ সুপার, শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার আহ্বান গোয়ালন্দে ন্যায্যমূল্যে সার সরবরাহসহ ১০ দফা দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীর মাথা থেঁতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার / ৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ অভিযানের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

এ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. তারিফ-উল-হাসান এবং রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালতসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে।

অভিযানে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানকে সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg