শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

রাজবাড়ীতে চ্যানেল আই 'প্রকৃতি ও জীবন ক্লাব'-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

রাজবাড়ীতে চ্যানেল আই ‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

স্টাফ রিপোর্টার / ৫৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

0Shares

 

স্টাফ রিপোর্টার”চ্যানেল আই-এর পরিবেশবান্ধব সংগঠন ‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর উদ্যোগে রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয়েছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. নুরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, প্রবীণ শিক্ষাবিদ সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিজন কুমার বোস, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদাৎ হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, অবসরপ্রাপ্ত সহকারী কৃষি কর্মকর্তা অরুণ কুমার সরকার এবং শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠন উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহমেদ।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষরোপণের বিষয়ে সচেতন করতেই এ আয়োজন। শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg