শিরোনাম
রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিদর্শনে পুলিশ সুপার, শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার আহ্বান গোয়ালন্দে ন্যায্যমূল্যে সার সরবরাহসহ ১০ দফা দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীর মাথা থেঁতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার বালিয়াকান্দিতে শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধের অভিযোগ, প্রথম কর্মদিবসেই পরিস্থিতি শান্ত করে প্রশংসিত ইউএনও মুরাদ ইসলাম রাজবাড়ীতে গণশুনানি: নাগরিকদের অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির গোয়ালন্দে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের সচেতন করলেন ওসি পাংশায় সচল পাইপগান ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার পাংশায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মোন্তাজ গ্রেপ্তার রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীতে গণশুনানি: নাগরিকদের অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির

স্টাফ রিপোর্টার / ২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: জনমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করার লক্ষ্যে রাজবাড়ীতে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার সাধারণ নাগরিকরা অংশ নেন। এ সময় তারা নিজেদের বিভিন্ন সমস্যা, অভিযোগ, দাবি ও প্রস্তাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের কাছে সরাসরি তুলে ধরেন।

জেলা প্রশাসক নাগরিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেন। পাশাপাশি যেসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পদক্ষেপ প্রয়োজন, সেসব বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

গণশুনানিতে অংশ নেওয়া নাগরিকরা প্রশাসনের কাছে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি তুলে ধরার সুযোগ পান। এতে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনের প্রতি জনগণের আস্থা ও জবাবদিহিতা আরও জোরদার হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাগরিকদের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের উদ্যোগে নিয়মিত এ গণশুনানি আয়োজন করা হচ্ছে। প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg