শিরোনাম
রাজবাড়ীতে কৃষক কার্ড বিতরণ: নতুন পথে কৃষি খাত রাজবাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে পুলিশ সুপারের শুভেচ্ছা বার্তা রাজবাড়ীতে রিকশাচালক লিটন খার মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য গোয়ালন্দে ভূমি অফিসে গ্রিল কেটে চুরির চেষ্টা, তছনছ রেকর্ডরুম গোয়ালন্দে মাদকসেবীদের অসাবধানতায় অগ্নিকাণ্ডের অভিযোগ, ক্ষয়ক্ষতি লাখ টাকা গোয়ালন্দে নেশার টাকা না পেয়ে দা দিয়ে মাকে কুপিয়ে গুরুতর জখম, ছেলে আটক গোয়ালন্দে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়: অপরাধ দমনে কঠোর বার্তা রাজবাড়ীতে মাদক মামলার ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাওন মৃধা গ্রেফতার রাজবাড়ীতে ওসি পদে বড় রদবদল, পদোন্নতি পেলেন উত্তম কুমার ঘোষ রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসক মিজ আফরোজা পারভীনের যোগদান

রাজবাড়ীতে ওসি পদে বড় রদবদল, পদোন্নতি পেলেন উত্তম কুমার ঘোষ

স্টাফ রিপোর্টার / ১৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার,,রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। এর অংশ হিসেবে সদর থানা ও গোয়ালন্দ ঘাট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ (বিপিএম-সেবা)। জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, রাজবাড়ী সদর পুলিশ কোর্টে দায়িত্ব পালনকারী কোর্ট পুলিশ পরিদর্শক মো. সফিকুল ইসলামকে গোয়ালন্দ ঘাট থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে, গোয়ালন্দ ঘাট থানার বর্তমান ওসি মমিনুল ইসলামকে বদলি করে রাজবাড়ী সদর পুলিশ কোর্টে কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, রাজবাড়ী সদর থানার একটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার ঘোষকে পদোন্নতি দিয়ে সদর থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান ওসি খন্দকার জিয়াউর রহমানকে জেলা বিশেষ শাখা (ডিএসবি)-তে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং জনসেবা আরও কার্যকর করার লক্ষ্যে এই রদবদল করা হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg