শিরোনাম
পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

রাজবাড়ীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট

স্টাফ রিপোর্টার / ৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও আধুনিক সাংবাদিকতার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া পোস্ট।

সোমবার (১১ মে) সকালে রাজবাড়ী শহরের নয়া টেস্ট রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংবাদমাধ্যমটির শুভ উদ্বোধন করা হয়।

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন একটি বড় চ্যালেঞ্জ। তিনি আশা প্রকাশ করেন, এশিয়া পোস্ট রাজবাড়ীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কথা তুলে ধরবে এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী আব্দুল কুদ্দুস বাবু, হেলাল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, রাজবাড়ী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার, রাজবাড়ী আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ আহসানুল করিম হিটু, কবি খোকন মাহমুদ, জেলা কৃষক দলের আহ্বায়ক আয়ুবুর রহমান আইয়ুবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এশিয়া পোস্ট এর শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কেক কাটার মাধ্যমে সংবাদমাধ্যমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ডিজিটাল সাংবাদিকতার গুরুত্ব, তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা এবং আধুনিক মাল্টিমিডিয়া সংবাদ পরিবেশনার বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই সংবাদমাধ্যমটি সত্য ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনে সক্ষম হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg