শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

রাজবাড়ীকে আধুনিক জেলায় রূপ দিতে বড় প্রকল্পের ঘোষণা দিলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।।

স্টাফ রিপোর্টার / ১৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ  রিপোর্টারঃ

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়–এর প্রতিমন্ত্রী ও রাজবাড়ী–১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়াতে সমন্বিত পরিকল্পনা নিয়ে এগোনোর কথাও জানান তিনি।

রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, রাজবাড়ীর সামগ্রিক উন্নয়নে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং রাজবাড়ী একটি আধুনিক ও আলোকিত জেলায় পরিণত হবে। তিনি বিদ্যমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি জাতীয় অবকাঠামোর সঙ্গে জেলার সংযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দীর্ঘদিন পর আয়োজিত এই সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতামত ও উন্নয়ন পরিকল্পনা শোনা হয়েছে। নির্বাচনী সময়ে দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নে কীভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী সভায় একটি বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

মাদক নির্মূল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সুপরিকল্পিত কর্মপদ্ধতি প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। মাদকের বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। শুধু বক্তব্য নয়, বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই মাদক সমস্যা মোকাবিলা করা হবে।

রাজবাড়ীর সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg