শিরোনাম
বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদের সাজা দৌলতদিয়ায় চোরাই মালামাল ও বিদেশি মদ উদ্ধারের ঘটনায় বিএনপি নেতাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুই মামলা গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা

রাজনৈতিক নির্বাসন শেষে মাতৃভূমি গোয়ালন্দে ফরিদ দেওয়ান, নেতাকর্মীদের উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার / ২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ দেড় যুগ পর নিজ জন্মভূমি গোয়ালন্দে ফিরেছেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. ফরিদ দেওয়ান। তার প্রত্যাবর্তনকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছালে বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করে নেন। এ সময় ফেরিঘাট এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দীর্ঘদিন পর এলাকায় ফিরে ফরিদ দেওয়ান নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। তিনি দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক দেওয়ানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর ফরিদ দেওয়ানকে কাছে পেয়ে তারা আনন্দিত ও উজ্জীবিত। তাদের মতে, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও নেতৃত্ব আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে।

অভ্যর্থনার জবাবে ফরিদ দেওয়ান বলেন, রাজনৈতিক নির্যাতন, হয়রানি এবং একাধিক মামলার কারণে আমাকে দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করতে হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমি আমার প্রিয় সংগঠন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, গোয়ালন্দ উপজেলার সাধারণ মানুষ আমাকে যেভাবে স্মরণ করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও গোয়ালন্দের মানুষের কল্যাণে ও দলের নেতাকর্মীদের পাশে থেকে কাজ করে যেতে চাই।

ফরিদ দেওয়ান বলেন, আমাদের সৌভাগ্য যে রাজবাড়ী জেলায় একজন প্রতিমন্ত্রী রয়েছেন। তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। তিনি সবসময় নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর রাখেন এবং জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

ফরিদ দেওয়ানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গোয়ালন্দের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আগামী দিনে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg