শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

মোবাইল কোর্টে বন্ধের পরদিনই ফের সচল অবৈধ ৬ ইটভাটা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

0Shares

মোবাইল কোর্টে বন্ধের পরদিনই ফের সচল অবৈধ ৬ ইটভাটা

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি,

মানিকগঞ্জে অবৈধ ৬ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড ও ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়ার পরদিনই সেগুলোকে ফের চালু করেছে ভাটা মালিকেরা।

বুধবার (৩১ জানুয়ারী) সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কার্যক্রম বন্ধ করে দেয়া ভাটাগুলোতে গিয়ে দেখা যায়, মোবাইল কোর্টে ইটভাটার সামান্য কিছু অংশ ভেঙ্গে দেয়া হয়েছে। ভেঙ্গে দেয়া ওই স্থানটুকু নতুন করে ইট-সিমেন্ট দিয়ে মেরামত করছে ভাটা মালিকেরা। একইসাথে পুরোদমে চলছে ইট প্রস্তত ও পোড়ানোর কার্যক্রম। কোনো শ্রমিক ইট তৈরি করছে। কেউ মাটি ভাঙছে। কোনো শ্রমিক ব্যস্ত চুল্লির ভেতর আগুন দিতে। কিছুক্ষণ পরপর মাটি নিয়ে ঢুকছে ট্রাক। দেখে বুঝার কোনো উপায় নেই যে, একদিন আগেও এই ইটভাটায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন।

বিষয়টি নিয়ে ভাটা মালিকেরা জানান, আমরা ডিসি অফিসে ও পরিবেশ অধিদপ্তরে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছি, কিন্তু এখনো সেগুলো পাইনি। এরমধ্যেই পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট করে ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। কিন্ত এখানে আমাদের কোটি কোটি টাকার ব্যবসা। বললেই তো আর বন্ধ করা যায়না।

অপরদিকে আব্দুল্লাহ আল সোবহান ব্রিকসের মালিক মো: শফিকুল ইসলাম জানান, যেসব ভাটা স্কেভেটর দিয়ে ভেঙ্গে দিয়েছে সেগুলোতে এক লাখ টাকা কম জরিমানা করেছে। আমারটা ভাঙেনি, তাই এক লাখ টাকা বেশি জরিমানা করেছে।

নানাভাবে অবৈধ প্রভাব খাটিয়ে ফের চালু করা এসকল অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

বন্ধ করে দেয়া অবৈধ ইটভাটাগুলো ফের চালু করার বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ ইউসুফ আলী বলেন, বন্ধ করে দেয়া ভাটাগুলো ফের কার্যক্রম শুরু করলে আমাদের কিছু করার নেই। আমরা শুধু জেলা প্রশাসক স্যারকে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহমেদ বলেন, আমাদের লোকাল অফিস ও ডিসি অফিসে বিষয়টি জানান। তারা যদি মনে করে আবারও অভিযান পরিচালনা করতে হবে তাহলে আমরা আবার আসবো।

এ প্রসঙ্গে মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, আইন ভঙ্গ করে কোন ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। ঘটনার সত্যতা পাওয়া গেলে আবারও আইনী ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মানিকগঞ্জ সদর উপজেলার আউটপাড়া এলাকার আলী ব্রিকসকে পাঁচ লাখ, হিজলাইন এলাকার এস এম এস ব্রিকসকে পাঁচ লাখ, লেমুবাড়ী এলাকার এমিকা ব্রিকসকে পাঁচ লাখ, হাসলী একতা ব্রিকসকে পাঁচ লাখ, পূর্ব হাসলী এলাকার আব্দুল্লাহ আল সোবহান ব্রিকসকে ছয় লাখ ও আলম নগর ব্রিকসকে ছয় লাখসহ মোট ৩২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইটভাটাগুলোর একাংশ স্কেভেটর দিয়ে ভেঙ্গে ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এরআগে, গত ২৩ জানুয়ারী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মানিকগঞ্জ সদর উপজেলার ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে প্রত্যেককে বিশ হাজার টাকা করে মোট আশি হাজার টাকা জরিমানা করেন। সেসময় ওই ৪ ইটভাটা ৩০ দিনের মধ্যে কার্যক্রম বন্ধ অথবা আইন অনুযায়ী গ্রহণযোগ্য স্থানে স্থানান্তরের মুচলেকা গ্রহণ করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg