শিরোনাম
রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মোবাইলের মিসকলের সুবাদে অটোগাড়ি চোর ধরলো কুমারখালী থানা পুলিশ

স্টাফ রিপোর্টার / ৪৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

মোশারফ হোসেন কুমারখালী।

আপন দুই ভাই যখন আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সদস্য। অটো ভাড়া নিয়ে চুরি করাই যাদের পেশা।
একটি মোবাইল ফোনে মিস কলের সূত্র ধরে চোর চক্রের সন্ধান পায় পুলিশ। গত বুধবার পাবনা আটঘরিয়া থেকে অটোরিকশা ভাড়া করে ঈশ্বরদীর উদ্দেশ যাওয়ার কথা বলে পথের মধ্যে অটোরিকশা চুরি হয়। তারিপরিপ্রেক্ষিতে আটঘরিয়া থানায় একটি মামলা করে ভুক্তভোগী অটোর মালিক সানজাহান আলী।

অটোরিকশাটি চুরি করে, কুমারখালী দয়রামপুর কারিগর পাড়া মৃত আবুবক্কর দুই পুত্র আমিরুল ও জাহিদুল।
(৪) ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার কুমারখালী তে অভিযান চালিয়ে আন্তঃজেলা অটো চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ। আটক চোর চক্রের সদস্যদের কাছ থেকে ১ টি চোরাই ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। পাবনা আটঘরিয়া থানার এস,আই নাসির উদ্দিনের নেতৃত্বে কনস্টেবল শাহিন ও চৌকিদার নিমাই এই আন্তঃজেলা চোর চক্রকে ধরতে সক্ষম হয়।

এস, আই নাসির উদ্দিন আরো জানান, অটো চালক কে একটি মিস কল দেয় আমিরুল, তারি সূত্র ধরে মোবাইল ট্র্যাক করে জানাযায় চোর চক্রের সদস্য আপন দুই ভাই তাদের ঠিকানা কুমারখালী। আমি ও আমার টিম কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমানের সাহায্যো নিয়ে এই চোর চক্র কে আটক করি।
কুমারখালী থানার ওসি মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দয়রামপুর কারিগর পাড়া থেকে মৃত আবুবক্কর ব্যাপারি ছেলে আমিরুল ইসলাম (৩০) জাহিদুল ইসলাম (২৮) সম্পর্কে তারা আপন দুই ভাই, কে আটক করা হয়। তাদের স্বীকারোক্তির সূত্র ধরে রাজবাড়ী শহরে অভিযান চালিয়ে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।

অটোরিকশার মালিক পাবনা আটঘরিয়া আবুল খালেকের পুত্র সানজাহান আলী আটঘরিয়া থানায় বাদী হয়ে বুধবার একটি মামলা করেন, মামলা নং (৪)। গত ৩ ফেব্রুয়ারি দুপুরে দিকে অটোরিক্সাটি আমিরুল ও জাহিদুল ভাড়া নেয় । তারা এক জন অটোরিকশা চালকের সাথে নিয়ে দড়ি কেনার জন্য যায়, আর এক ভাই অটো নিয়ে চলে যায়। অটোরিক্সাটি চুরি করে কুষ্টিয়া চলে আসে, চোর চক্রটি বিভিন্ন যায়গা থেকে অটো চুরি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত ।
এই ঘটনায় পুলিশের ভূয়সি প্রশংসা করেছেন ভূক্তভূগীর পরিবার।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg