শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

মানিকগঞ্জে কৃষক হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার জামসা গ্রামে কৃষক লালচান হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রোববার (২১ মার্চ) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন এ দণ্ডাদেশ দেন।
এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
মামলার বিবরণে জানা যায়, মানিকগঞ্জের শিবালয়ের জামসা গ্রামে ৪০ শতাংশ জমি নিয়ে লালচান ও আসামিদের মধ্য বিরোধ চলছিল। ২০১৫ সালের ২ এপ্রিল দুপুর ১২টার আসামিরা লালচানের জমির ধান নষ্ট করে দেয়ার খবরে জমিতে গেলে আসামি মো. জমির হোসেন, মো. জহুর আলী, সুমন হোসেন ও মতিয়ার রহমান লাল চানকে জমিতেই দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্ব আহত করে। স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে আনলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে লাল চানের মৃত্যু হয়। ২০১৫ সালের ৩ এপ্রিল লালচানের বাবা জামাল কাজী বাদী হয়ে শিবালয় থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই বছর ৫ ও ৭ এপ্রিল মানিকগঞ্জের বিভিন্ন স্থান থেকে প্রধান আসামিসহ ৮ জনকে গ্রেফতার করেন। বাকিরা আদালতে আত্মসমর্পণ করেন। পুলিশ ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর ১২ জনকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করেন। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আসামিদের উপস্থিতিতে ৪ জনের যাবজ্জীবন ও বাকিদের খালাস প্রদান করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg