শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৪৮ ভরি স্বর্ণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩১২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

0Shares

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৪৮ ভরি স্বর্ণ

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ১৩ জুন

মানিকগঞ্জে র‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছে থাকা ৯৫ ভরি স্বর্ণ ডাকাতি ও ব্যবসায়ীকে অপহরণ করার এগারো দিন পর অভিযান চালিয়ে ৪৮ ভরি স্বর্ণ উদ্ধার ও ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১২ জুন) গোপন তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের কুচিয়ামোড়া টোলপ্লাজা থেকে ডাকাত সিদ্দিক শেখকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর ডাকাত শাহ আলম মিয়াকে রাজবাড়ীর শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতদলের সদস্য শাহ আলম মিয়ার বসতবাড়ির গোয়ালঘরে মাটি খুঁড়ে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের কোতয়ালী থানার রঘুনাথপুর এলাকার আহম্মেদ শেখের ছেলে সিদ্দিক শেখ (৫০) ও রাজবাড়ী জেলার সদর থানার শ্রীপুর এলাকার মৃত আবুল কালাম মিয়ার ছেলে শাহ আলম মিয়া (৪৮)।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে গোলাম আজাদ খান বলেন, স্বর্ণ ডাকাতি ও ব্যবসায়ীকে অপহরণ মামলার তদন্তকালে গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত দলের সদস্য সিদ্দিক শেখকে গতকাল বুধবার সকাল ১১টার দিকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কুচিয়ামোড়া টোলপ্লাজা থেকে গ্রেফতার করা হয়। সিদ্দিক শেখের দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতদলের অপর সদস্য শাহ আলম মিয়াকে বিকেল পাঁচটার দিকে রাজবাড়ী জেলার শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর শাহ আলম মিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বসতবাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে ৪৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, গত ১ জুন (শনিবার) সকাল ৭টার দিকে জেলার সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের আমতলা গ্রামে ঢাকার দোহারের এক স্বর্ণ ব্যবসায়ি ও তার সাথে থাকা আরো ৩ সঙ্গীকে ৯৫ ভরি স্বর্ণসহ জোরপূর্বক র‍্যাবের স্টিকারযুক্ত মাইক্রোবাসে তোলে নেয় ডাকাত দলের সদস্যরা। পরে উপজেলার গোলাইডাঙ্গা এলাকা থেকে ডাকাত দলের গাড়ির গতিরোধ করে এক র‍্যাব সদস্যসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg