শিরোনাম
রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান

মহান মে দিবসে গোয়ালন্দে শ্রমিক দলের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার / ১৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার” মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে দৌলতদিয়া টার্মিনালে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আঃ গফুর মন্ডল। প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, কৃষক দলের সাবেক সভাপতি মোঃ রুস্তম আলী মোল্লা, গোয়ালন্দ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খালেক ব্যাপারী, সাবেক সভাপতি মোঃ মোহন মন্ডল, সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ওয়াহিদ খান, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের বিষয়ে জোরালো বক্তব্য দেন। তারা বলেন, ১৮৮৬ সালে নির্ধারিত শ্রমঘণ্টা ও মজুরি কাঠামোর পূর্ণ বাস্তবায়ন এখনও নিশ্চিত হয়নি। দৌলতদিয়া ঘাটের শ্রমিকরা দীর্ঘদিন ধরে শোষণের শিকার হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।

বক্তারা মাদক ও চাঁদাবাজি নির্মূলের দাবি জানান এবং দৌলতদিয়া ঘাট এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান কামনা করেন। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিতদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg