শিরোনাম
গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মশক নিধনে নতুন প্রযুক্তি ব্যবহারের শুভ উদ্বোধন করলো ডিএনসিসি

স্টাফ রিপোর্টার / ৪৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

0Shares

ঢাকা মহানগরীর ক্ষতিকর পোকামাকড় ও মশার উপদ্রব কমাতে বছরের পর পর বছর আমরা ড্রেন ও জলাশয়গুলোতে নানা রকম কীটনাশকসহ বিভিন্ন ও ঔষধ স্প্রে করলেও পুরোপুরি ভাবে মশার উপদ্রব থেকে মুক্তি মেলেনি। এবার নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে অত্যাধুনিক ও নতুন পদ্ধতি গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে ও মশক নিয়ন্ত্রণে যুক্তরাজ্য থেকে আমদানিকৃত চতুর্থ প্রজন্মের ট্যাবলেট প্রথমবারের মতো ব্যবহার শুরু করলো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
২৮ অক্টোবর (বুধবার) ডিএনসিসির ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ডিএনসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোঃ জামাল মোস্তফা তার ওয়ার্ডে এই ওষুধ ব্যবহারের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন।

এবিষয়ে তার অনূভুতি জানতে চাইলে জামাল মোস্তফা বলেন, তবে এবার নগরবাসীকে মশার যন্ত্রণা থেকে বাচাতে যুক্তরাজ্য থেকে আনা হয়েছে এই ট্যাবলেট। প্রায় সাত মাস নানা রকম পরীক্ষা নিরীক্ষার পর এই প্রযুক্তি ব্যবহার শুরু করা হলো। ব্যবহৃত স্থানে নব্বই দিন পর্যন্ত কার্যকর থাকবে এই ওষুধের কার্য-কারণ। এই কীটনাশকটি যেসব স্থানে ব্যবহার করা হবে সেখানে অন্তত তিনমাসের জন্যে রেহাই মিলবে মশার উপদ্রব থেকে। আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৪ নং ওয়ার্ড এ এই প্রযুক্তি উদ্বোধন করা হলো। মশক নিধনে পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডেই প্রযুক্তির বিশেষ অবদান এই ওষুধ ব্যবহার করা হবে বলে জানান কাউন্সিলর আলহাজ্ব মোঃ জামাল মোস্তফা।

ডিএনসিসির উপ-সাস্থ্য কর্মকর্তা লেঃ কর্ণেল মোঃ গোলাম মোস্তফা সারোয়ার বলেন,অতীতে মশক নিধনে স্প্রে করা সাধারণ কিটিনাশকের তুলনায় কম ব্যয় হচ্ছে এই প্রক্রিয়ায়। এপদ্ধতি ব্যবহারে কোনো মেশিনারি প্রয়োজন হচ্ছে না। ফলে জনবলেরও কম প্রয়োজন হচ্ছে। ডিএনসিসির ৫৪ টি ওয়ার্ডের ৬২৯ টি চিহ্নিত হটস্পটে পর্যায়ক্রমে আমরা এই ওষুধ প্রয়োগ করবো। আশা করি নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে পদ্ধতি ব্যবহার আমাদের সফলতার উচ্চ মাত্রায় পৌঁছে দিবে।

রাজু আহমেদ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg