শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

ভিন্নধর্মী আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী অনলাইন প্লাটফর্ম “রাজবাড়ী সার্কেল”

স্টাফ রিপোর্টার / ৭১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
প্রিয়জন ইভেন্ট

0Shares

সুজন বিষ্ণু, রাজবাড়ী:
রাজবাড়ী জেলার সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী অনলাইন প্লাটফর্ম “রাজবাড়ী সার্কেল” আয়োজন করতে যাচ্ছে “রাজবাড়ী সার্কেল প্রিয়জন ইভেন্ট-২০২১”।

২৩ অক্টোবর (শনিবার) রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ভবদিয়ায় অবস্থিত ডা. আবুল হোসেন পার্ক ও যাদুঘরে অনুষ্ঠিত হবে এ প্রিয়জন ইভেন্টটি। দিনব্যাপী এই ইভেন্টে অংশগ্রহনকারী প্রিয়জনদের জন্য থাকছে রাজবাড়ী জেলার ম্যাপ সম্বলিত আকর্ষণীয় টি-শার্ট ও গিফট হ্যাম্পার, ইভেন্টের সেলফি জোন, পরিচিতি সভা, বিভিন্ন ধরনের খেলাধুলা যেমন মোরগ লড়াই/হাড়ি ভাঙ্গা/উপজেলা ভিত্তিক রশি টানাটানি/বালিশ খেলা ইত্যাদি, দুপুরের খাবার, আলোচনা সভা ও মোটিভেশনাল শো, র‌্যাফেল ড্র, জাদুঘর পরিদর্শন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, মিনি কনসার্ট ও ফ্রি চা কর্নার।

মাত্র ৩০০ টাকা রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কেউই অংশ নিতে পারবেন “রাজবাড়ী সার্কেল প্রিয়জন ইভেন্ট-২০২১” এ। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন রেজিস্ট্রেশন ১৮ অক্টোবর ২০২১ পযর্ন্ত চলবে। যে কোন তথ্যের জন্য কল করুন 01920 671314 নম্বরে অথবা সর্বশেষ নোটিশের জন্য ভিজিট করুন https://link.rajbaricircle.com এই লিংকে।

রাজবাড়ী সার্কেলের প্রতিষ্ঠাতা শামস্ সোহাগ বলেন, মহামারি করোনাভাইরাসে স্কুল কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। লকডাউন পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের মানসিক শক্তি বৃদ্ধিতে এ ইভেন্টটি সহায়ক হবে বলে আশা করি। স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী এই ইভেন্টে থাকছে বর্ণাঢ্য ও ভিন্নধর্মী সব আয়োজন।

রাজবাড়ী সার্কেলের পরিচালক তাইফুর রহমান তুষার বলেন, এ আয়োজনটি হবে রাজবাড়ীয়ানদের মিলনমেলা। তিনি আরও বলেন , রাজবাড়ী জেলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিশ্বময় তুলে ধরতে কাজ করে যাচ্ছে রাজবাড়ী সার্কেল। সেই সাথে সার্কেল ফাউন্ডেশনের মাধ্যমে নিরবে কাজ করে যাচ্ছে আত্মমানবতার সেবায়। জেলার একঝাঁক প্রাণবন্ত তরুণসমাজ যারা স্বপ্ন দেখে রাজবাড়ী জেলাকে বিশ্বময় তুলে ধরতে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg