শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

বালিয়াকান্দিতে মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মোল্লার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার / ৬১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মোল্লার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

আজ বুধবার সকালে তার জানাযা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৩০ মিনিটে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম ও বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম, জেলা ও থানা পুলিশের দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা, রাজবাড়ি জেলা বালিয়াকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সভাপতি ,বালিয়াকান্দি থানার এস,আই নূর মোহাম্মদ, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর সালামসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর ১ মিনিট নিরবতা পালন করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মিঠুন গোস্বামী/বালিয়াকান্দি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg