শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

বন্যার্তদের মাঝে সার্কেল ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার / ৯৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২০

0Shares

সুজন বিষ্ণু||

প্রতিবছর এই বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে নদীর পানি বৃদ্ধির কারনে পানি বন্দি হয়ে পড়ে প্রায় ৩১ টি জেলার মানুষ। তার মধ্যে অন্যতম একটি জেলা পদ্মা কন্যা রাজবাড়ী। অন্যান্য বছরের তুলনায় পদ্মায় পানি বেড়েছে কয়েকগুণ। ফলে পানি বন্দি হয়ে পড়েছে ৬০ হাজারের বেশি মানুষ,ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক হেক্টর ফসলি জমির। এবার বিশ্বজুড়ে করোনা মহামারির প্রকোপে অসহায় অবস্থায় পড়েছে এই বন্যা কবলিত অঞ্চলের মানুষগুলো। তাদের ঘরে খাবার নেই, নেই পানি বাহিত রোগের জন্য সাধারণ ঔষুধ।
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বন্যা কবলিত এই অসহায় মানুষের মাঝে শুকনা খাবার ও ঔষুধ বিতরণ করেছে সার্কেল ফাউন্ডেশন।

রবিবার (২৬ জুলাই দুপুরে দেবগ্রাম ইউনিয়নের বন্যা কবলিত ত্রিশের অধিক পরিবারের মাঝে এই শুকনা খাবার ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সার্কেল ফাউন্ডেশন উপদেষ্টা- রনি মন্ডল ও মো. জহুরুল ইসলাম (হালিম)। অন্নান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী সার্কেলের এডমিন ও সার্কেল ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জুবায়েদ হাসান রাকিব, সুকান্ত বিশ্বাস, মিকাইল বিন মাসুম প্রমুখ

সার্কেল ফাউন্ডেশনের উপদেষ্টা রনি মন্ডল ও মো. জহুরুল ইসলাম (হালিম) ‘রাজবাড়ী টেলিগ্রাফ’কে বলেন, সামজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের সকলের উচিৎ অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেকারণেই আমরা সার্কেল ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ এবং ঈদ পরবর্তী সময়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসাবে প্রদান করেছি। একইভাবে বন্যা দূর্গতদের মাঝে সামান্য শুকনা খাবার ও ঔষুধ নিয়ে এসেছি কিছুটা হলেও তাদের সমস্যা লাঘবের জন্য।’’
উল্লেখ্য, সার্কেল ফাউন্ডেশন ” শিক্ষা,সেবা, সচেতনতা” স্লোগানে ২০২০ সালের মাঝ সময় থেকে রাজবাড়ী জেলায় স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg