শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

Lutfor Rahman / ৩৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে নাট্যকর্মী শহিদুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে গোয়ালন্দ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সদস্য সচিব ও নাট্যকর্মী মো. শহিদুল ইসলাম এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে ফেসবুক পেজে অপপ্রচার চালাচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৭ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে দৌলতদিয়া ব্রোথেলের একটি ভিডিও ক্লিপ ছড়ানো হয়েছে। ভিডিওটি দৌলতদিয়া ব্রোথেলেরই, তবে এটি চার বছর আগে শুটিং হওয়া ‘পারফরম্যান্স’ নামের একটি নাটকের অংশবিশেষ। নাটকটি পরিচালনা করেছেন মৌসুমী, এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রোভা ও মৌটুসী। আমি ওই নাটকে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলাম।

ভিডিও প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করে বলেন, শুটিং চলাকালীন অনেক দর্শক মোবাইলে ভিডিও ধারণ করেছিল। তাদের কাছ থেকে ভিডিও সংগ্রহ করে একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, আমি এখনো দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পাইনি, তবে সংবাদ পাঠানোর অনুমতি পেয়েছি। কিন্তু ওই চক্রটি আমার ও পত্রিকার সম্মান ক্ষুণ্ণ করতেই এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

তিনি ভিত্তিহীন ও মিথ্যা প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।

মো. শহিদুল ইসলাম আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে নাটক, সিনেমা ও থিয়েটারের সঙ্গে যুক্তের পাশাপাশি সাংবাদিকতা করে আসছি। আমার এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg