শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে রাজবাড়ীতে সমাজসেবী নারী গ্রেপ্তার, জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার / ৬২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

0Shares

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে রাজবাড়ীতে সোনিয়া আক্তার স্মৃতি (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৫ অক্টোবর) দুপুরে সদর থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে রাজবাড়ীর ১নং আমলী আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (o৪ অক্টোবর) দিবাগত রাতে রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী। তিনি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা মহিলা দলের সদস্য।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট সোনিয়া আক্তার তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের সমালোচনা করে কটুক্তিকর পোস্ট দেন। ওই ফেসবুক পোস্টের বিষয়ে গত ০৩ অক্টোবর সোমবার সামসুল আরেফিন চৌধুরী নামের স্থানীয় এক আওয়ামী লীগের নেতা রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়।

মো. সামসুল আরেফিন চৌধুরী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, গুজব ছড়ানো ও কটূক্তির অভিযোগে স্মৃতি নামে এক নারীকে গ্রেফতার করে রাজবাড়ির বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg