শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

ফরিদপুরের নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ১১১০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

0Shares

ফরিদপুর নগরকান্দায় গৃহবধূর লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। রোববার সকালে উপজেলার জুংগরদী গ্রামের স্বামীর বাড়ী থেকে এ লাশ উদ্ধার করা হয়। গৃহবধূ উপজেলার জুংগরদী গ্রামের সিরাজ মুন্সীর ছেলে আলামিন মুন্সী(সৌদি প্রবাসী) স্ত্রী শামচুন নাহার (২০)।

শ্বশুর সিরাজ মুন্সী জানান, রাতে সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি শামচুন নাহার গলায় ওড়না পেঁচিয়ে বারান্দায় আড়ার সাথে ঝুলছে। এই অবস্থাই দেখে আমি চিৎকার করি। আমার চিৎকার শুনে প্রতিবেশিরা এসে তাকে দেখে। পরে তাকে মাটিতে নামায় এবং দেখে সে মারা গেছে।

নগরকান্দা থানার ওসি তদন্ত মিরাজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg