শিরোনাম
কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রয়াত নেতা আলহাজ্ব নুরুজ্জামান মিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত –

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য মরহুম আলহাজ্ব নুরুজ্জামান মিয়ার ১ম মৃত্যুদিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) বিকাল ৩টার সময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভা ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, প্যানেল মেয়র ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুলজার হোসেন মৃধা, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ও নুরুজ্জামান মিয়ার পরিবারসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নুরুজ্জামান মিয়াকে স্মরণ করে বলেন, তিনি এমন একজন নেতা ছিলেন যে কিনা সারাজীবন দলের কথা চিন্তা করে গেছেন। তিনি ৭১ পরবর্তী দলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাকে হারিয়ে উপজেলা আওয়ামী লীগের যে ক্ষয় সৃষ্টি হয়েছে তা পুরন হবার হয়। তার স্মৃতি আদর্শ বুকে ধারণ করে দলকে আরো শক্তিশালী করতে হবে বলে বক্তারা বলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg