শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

প্রবাসীর বাড়িতে হামলা, অভিযোগ করে বিপাকে স্ত্রী 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করে নিরাপত্তা হীনতায় প্রবাসীর স্ত্রী।

হামলা কারীরা হলেন, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের গফুর মন্ডল পাড়া এলাকার শফি শেখ এর ছেলে নাঈম শেখ (২৬) ও ফরিদপুর কোতয়ালী থানার কামার ডাঙ্গা এলাকার লাল মিয়া খাঁ এর ছেলে শুকুর আলী খাঁসহ (৪০) আরও ৪/৫ জন অজ্ঞাত এ হামলা চালায়।

অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী মো: শাহীন শেখ এর স্ত্রী মোছা: রত্না পারভীন (৪১) ও মা মাজেদা বেগম (৭০) গত ২৭ সেপ্টেম্বর বেলা ১২ টার সময় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের গফুর মন্ডল পাড়া এলাকায় অবস্থান করছিলো। এসময় হামলা কারীরা দেশীয় অস্ত্র সহ বাড়িতে অনাধিকার প্রবেশ করে। হামলা কারীরা ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় ঘরে বেড়া ও গেট ভেঙে গুড়িয়ে দেয়। এ সময় মোছা: রত্না পারভীন (প্রবাসীর স্ত্রী) কে অকথ্য ভাষায় গালাগালি করে।হামলা কারীদের গালাগালি করতে নিষেধ করায় মাজেদা বেগম (প্রবাসীর মা) কে মারপিট করে।এমনকি যাবার সময় হামলা কারীরা প্রাণ নাসের হুমকিও দিয়ে যায়।

প্রবাসী স্ত্রী মোছা: রত্না পারভীন বলেন, আমি বাদী হয়ে থানায় লিখত অভিযোগ দেওয়ার পর থেকে হামলা কারীরা হুমকি দিচ্ছে।আমার স্বামী বিদেশ থাকে।আমি বাচ্চা ও শাশুড়ী নিয়ে থাকি।হামলা কারীরা আমার প্রতিবেশী। তারা প্রতিনিয়ত বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল ইসলাম বলেন, লিখত অভিযোগের প্রেক্ষিতে প্রবাসীর বাড়িতে তদন্তে পুলিশ পাঠানো হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg