শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের চেক পেল রাজবাড়ীর সাংবাদিকরা

স্টাফ রিপোর্টার / ৬৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২০

0Shares

সোহেল মিয়া ||

আজ সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাকালীন পরিস্থিতিতে রাজবাড়ী জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সাংবাদকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রাজবাড়ী প্রেসক্লাবের সহযোগিতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে আর্থিক সহায়তার এই চেক বিতরণ করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিনের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এ সময়  আর্থিক সহায়তা পাওয়া বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় বক্তারা করোনাকালীন সময়ে সাংবাদিকদেরকে স্বাস্থ্য সচেতন হয়ে কাজ করার পরামর্শ দেন এবং চলতি সংকটকালীন মুহুর্তে সাংবাদিকদের কাজের প্রশংসা করেন।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg