শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

প্রথমে অপহরণ, পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ –

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের এক কিশোরীকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ইউসুফ (২৫) ফরিদপুর কোতোয়ালি থানার দক্ষিন চর মাধবদিয়া দিরাজতুল্লার ডাংগী গ্রামের সোলায়মানের ছেলে ।

এ ঘটনায় ইউসুফ-কে অভিযুক্ত করে ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করেন। এবং অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ইউসুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।

শনিবার (২৭ নভেম্বর) ধর্ষণের শিকার হওয়া কিশোরীর মা অভিযোগে জানান , ইউসুফ মাঝে মধ্যে তার মেয়ের সাথে মোবাইলে কথা বলতো।মোবাইলে কথা বলতে নিষেধ করায় ইউসুফ ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে অপহরণ করার চেষ্টা চালায়। তার মেয়ে গত সোমবার (২২ নভেম্বর) আনুমানিক বেলা ১১ টার দিকে স্থানীয় আতর চেয়ারম্যানের বাজারে গেলে সেখান থেকে বিভিন্ন কৌশলে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়া। তুলে নেয়ার দুইদিন পর বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯ টার দিকে তার মেয়ে বাড়ি ফিরে আসে।এবং সে বলে ইউসুফ তাকে তুলে নিয়ে গিয়ে ইউসুফের এক মামা বাড়ি নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। সেখান থেকে সে বাড়িতে ফিরতে না চাইলে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এখন সে বিয়ে করবে না বলে অস্বীকার জানায়।
এ ঘটনায় অভিযুক্ত ইউসুফের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg