শিরোনাম
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়া পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সড়ক নিরাপত্তায় গোয়ালন্দ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পাংশা পৌর শহরে ভারী যান প্রবেশ নিষেধ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর পাংশায় যানজট নিরশনে বাজারে ভারি যান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে পৌর মেয়র মো. ওয়াজেদ আলী মণ্ডল। শুরু হয়েছে প্রচার মাইকিং। প্রচার মাইকে বলা হয়েছে, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ভারি যানবহণ বাজারে প্রবেশ করতে পারবে না। ব্যবসায়ীদের উদ্দ্যেশ্যে বলা হয়েছে এই সময়ের মধ্যে ভারি যানে লোড আনলোড করা যাবে না। এই আদেশ অমান্যকারীকে আইনের আওতায় আনা হবে বলেও প্রচার মাইকে জানানো হয়েছে।

এ বিষয়ে পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, সনাতন ধর্মালম্বিদের সব থেকে রড় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এ ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এটি কঠোর ভাবে বাস্তবায়নের জন্য পাংশা মডেল থানার ওসিকে অনুরোধ করা হয়েছে। তাছাড়াও পাংশা বাজারের যানজটের অবস্থা বিবেচনা করে এ নির্দেশনা অব্যহত থাকবে বলে জানান তিনি।

পাংশা মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, দুর্গা পূজা উপলক্ষে পৌর কর্তৃপক্ষ ও পূজা উদযাপন পরিষদ অনুরোধ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে কোন ভারি যানবহণ প্রবেশ ও লোড আনলোড বন্ধ থাকবে। পাংশা থানা পুলিশ এ বিষয়ে ততপর রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg