শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

পাংশা পৌরসভার ময়লার স্তুপের গন্ধে অতিষ্ঠ জনজীবন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা- কুষ্টিয়া মহাসড়কের পাশে পাংশা পৌরসভার প্রবেশদ্বার কলেজ মোড় এলাকায় বছরের পর বছর ধরে বর্জ্য ফেলে আসছে পাংশা পৌরসভা। এতে পথচারী, যানবাহনের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসলেও পৌর কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে ময়লার স্তূপের পাশেই রয়েছে মুক্তিযোদ্ধা ভবন ও মসজিদ। মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদেরও অভিযোগ রয়েছে এই ময়লার স্তূপের বিষয়ে। অধিকাংশ মানুষকেই নাক মুখ চেপে নিঃশ্বাস বন্ধ করে পার হতে হয় রাস্তাটুকু।

কলেজ মোড়ে অবস্থিত এক হোটেল ব্যবসায়ী বলেন। দুই পাশে পৌরসভার ময়লার ভাগাড়ের কারনে মাছির যন্ত্রণা ও দুর্গন্ধের জন্য কাস্টমাররা এখানে আসতে চায়না। ফলে ব্যবসা বাণিজ্য করতে খুবই সমস্যা হচ্ছে আমাদের। এই দুর্গন্ধ থেকে মুক্তি চাই।

আরেকজন মুদি দোকানী বলেন আটা-ময়দা চিনিসহ খোলা মালপত্র বিক্রি করতে আমাদের খুবই সমস্যা হচ্ছে। যখনই বস্তার মুখ খুলি তখনি মাছি এসে বস্তার মধ্যে ঢুকে যায়। আর মাছি যুক্ত কোন জিনিস পত্র কেউ কিনতে চায় না। খদ্দের এসে বেশিক্ষণ দাঁড়াতে পারে না। গন্ধের জন্য নাক মুখ চেপে ধরে রাখতে হয়।

এবিষয়ে পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল বলেন। পৌরসভা যখন থেকে ওখানে ময়লা ফেলে আসছে তখন ঐ এলাকায় কোন ঘরবাড়ি দোকানপাট কিছুই ছিলো না। ঐ দুইটা জায়গা ছাড়া পৌরসভার ময়লা ফেলার আর কোন জায়গা নেই। দুইটি জায়গাই পৌরসভার ক্রয়কৃত।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg