শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পাংশা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি নিয়ে সমালোচনার ঝড়

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর পাংশা উপজেলার পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সুব্রতকুমার দাস সাগর আহবায়ক ও ভজ গোবিন্দ দে কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে জেলা কমিটি।

নতুন এই আহ্বায়ক কমিটি কে নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবর্গের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। বেশকিছু ইউনিয়ন পরিষদের নেতৃবর্গ ক্ষোভ প্রকাশ করে বলেন এই কমিটি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গঠনতন্ত্র লংঘন করে কমিটি গঠন করা হয়েছে। তাদের দাবি কমিটি বিলুপ্ত করার আগে কোন বর্ধিত সভা করা হয়নি এমনকি পূর্বের কমিটিকে লিখিতভাবে কোন অভিযোগও করা হয়নি।

তারা আরো বলেন একটি মহলের স্বার্থ হাসিল করার জন্য ঘরের মধ্যে বসে এই কমিটি গঠন করা হয়েছে। যার ফলশ্রুতিতে পাংশার হিন্দু সম্প্রদায়ের মধ্যে দ্বিধাবিভক্তি সৃষ্টি হওয়ার জোরালোভাবে সম্ভাবনা তৈরি হয়েছে।

এবিষয়ে নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব ভজ গোবিন্দ দে বলেন। কমিটি গঠন করা সম্পর্কে আমি অবগত না, তবে জেলা কমিটি আমাকে সদস্যসচিব করে একটি চিঠি প্রেরণ করেছে। এর থেকে বেশি কিছু তিনি জানেন না।

নতুন কমিটির আহবায়ক সুব্রতকুমার দাস সাগর বলেন ২ বছর আগে কমিটি গঠন করা হয়েছিল। উক্ত কমিটির সভাপতি ছিলেন নির্মল কুমার কুন্ডু ও সম্পাদক দীপক কুন্ডু। সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য জেলা কমিটি আমাকে আহ্বায়ক করে একটি চিঠি দিয়েছে। তবে কোনো বর্ধিত সভা বা মিটিং করা হয়নি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg