শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

পাংশায় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হামিদা ক্লিনিকের নিচ তলায় পাংশা উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাংশা পৌর জামায়াতের আমীর কাজী ফরহাদ জামিল (রুপু) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামী সাংগঠনিক সম্পাদক মো: হারুন-অর-রশিদ।এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামী আমীর মো: সুলতান মাহামুদ,পৌর সেক্রেটারি খন্দকার মাওলানা আব্দুল হালিম,পৌর জামায়াতের নায়েবে আমীর মো: মঞ্জুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক প্রান্তোস কুণ্ড, সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগর, সাবেক উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল কুমার কুন্ডু বক্তব্য রাখেন।

সভায় প্রধান অতিথি বলেন, জামায়াত কোনো সাম্প্রদায়িক সংগঠন নয়। বিগত সরকার বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে জামায়তকে সনাতনী ভাইদের থেকে দূরে রেখেছে।এখন সময় এসেছে কাছে এসে একে অপরকে জানার। ধার্মিক কখনো সাম্প্রদায়িক হতে পারে না।আমরা সবাই এদেশের নাগরিক, সবার সমান অধিকার। এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর মাঝখানের দেয়ালটা ভেঙে দিতে হবে।

এসময় তিনি আরও বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব আপনারা আপনাদের মতো করে পালন করবেন। এখানে কেউ বাঁধা দিতে পারবেনা। কেউ বাঁধা দিতে আসলে আমরা আমাদের সাধ্যমত প্রতিহত করার চেষ্টা করবো। আপনারা যদি কোন পূজা মন্ডপ অনিরাপদ মনে করেন আমাদের জানাবেন, আমরা আমাদের কর্মী দিয়ে পাহাড়া দিবো।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg