শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

পাংশায় অতিরিক্ত ওভারলোড নিয়ে সড়কের গর্তে ট্রাক, চলাচলে দুর্ভোগ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর পাংশায় সাত টন অভারলোড নিয়ে সড়কের গর্তে আটকা পড়েছে ট্রাক। যান চলাচল ব্যাহত। দুর্ভোগ পথচারীদের।

পাংশা-বাহাদুরপুর সড়কের লক্ষীপুর (ছেকেনের) ব্রীজ সংলগ্ন মোড়ে সড়কের গর্তে একটি ট্রাক আটকা পড়েছে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো যানবাহন চলাচল করে। হাবাসপুর ও বাহাদুরপুর দুই ইউনিয়ন সহ পার্শ্ববর্তী খোকসা উপজেলার মানুষের যাতায়াত এই সড়কে। চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ১ টায় ৪ শত ব্যাগ সিমেন্ট ভর্তি একটি ট্রাকের পেছনের দুইটি চাকা সড়কের মাঝখানের গর্তে আটকা পড়েছে। স্থানীয়রা জানান, সড়ক টি বছর খানেক হলো সংস্কার করা হয়েছে। সংস্কারের চার পাঁচ মাস পর থেকেই এই জায়গাতে গর্ত শুরু হয়েছে।

ট্রাক চালক কাজী আরিফুর রহমান (৫৯) বলেন, দৌলৎদিয়া ঘাট থেকে ৪শত বস্তা সিমেন্ট নিয়ে কালিতলা ভবানীগঞ্জ যাচ্ছিলাম। এর আগেও এই সড়ক দিয়ে যাতায়াত করেছি। এই জায়গাটা এমনিতেই বিপদজনক ছিল। আমার গাড়িতে সাত টন ওভারলোড থাকার কারণে ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় স্থানীয় সরকার পাংশা উপজেলা প্রকৌশলী মো. জাকির হাসান বলেন, বিষটি আমি অবগত হয়েছি। ট্রাকটিতে অতিরিক্ত লোড থাকার কারণে আটকা পড়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg