শিরোনাম
গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষ/ণের দায়ে বাবার যাবজ্জীবন গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে ছিনতাইয়ের অভিযোগ, পালানোর সময় মোটরসাইকেল-মোবাইল ফেলে গেলেন অভিযুক্তরা। কালুখালীতে কৃষক হত্যা: দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে সরকারি স্থাপনা আবাসন হিসেবে ব্যবহার, প্রশ্নের মুখে পৌরসভার তিন কর্মকর্তা

পাংশায় ১০৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতিন বিশ্বাস (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

সোমবার (৩ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে উপজেলার কসবামাজাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃত মতিন বিশ্বাস পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের মৃত জর্জ আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. শামীম হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল কসবামাজাইল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বাজারের মো. মনোয়ার খানের মুদি দোকানের সামনে থেকে মতিন বিশ্বাসকে আটক করা হয়।পরে তার কাছ থেকে ১০৪ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মো. শামীম হাসান বাদী হয়ে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তার মতিন বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, মাদক ও মারামারির অভিযোগে এর আগে চারটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg