শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় সাবেক ওসি মিজানুর রহমানের স্মরণে স্বরণসভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

আলামিন হোসেন।
রাজবাড়ী জেলার পাংশা থানার পাট্টা ইউপির জাগিরকয়া গ্রামে গত ৩০শে জানুয়ারি রবিবার বিকেলে পাংশা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে ঘটনাস্থলে নির্মিত স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পন, আলোচনা, এক মিনিট নীরবতা পালন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য ২০০৪ সালের ৩১ জানুয়ারী রাতে সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পাংশা থানার তৎকালীন দক্ষ অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। পাংশা মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ হুমায়ুন রেজা, এস আই আমজাদ হোসেন, জোনাব আলী মন্ডল পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ কে এম শরিফুল হুদা সভাপতি পাংশা উপজেলা শিক্ষক সমিতি। সহ পুজোর শাহজী ফাজিল মাদরাসার প্রিন্সিপাল এবং অত্র এলাকার ব্যক্তিবর্গ।

এসময় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বলেন জন্ম নিয়েছি মৃত্যু হবে। কিন্তু কোনো অপরাধীর কাছে মাথা নত করব না। অপরাধী যত শক্তিশালীই হোকনা কেন তাকে শক্তভাবে প্রতিহত করবো।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg