শিরোনাম
গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষ/ণের দায়ে বাবার যাবজ্জীবন গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে ছিনতাইয়ের অভিযোগ, পালানোর সময় মোটরসাইকেল-মোবাইল ফেলে গেলেন অভিযুক্তরা। কালুখালীতে কৃষক হত্যা: দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে সরকারি স্থাপনা আবাসন হিসেবে ব্যবহার, প্রশ্নের মুখে পৌরসভার তিন কর্মকর্তা

পাংশায় সাংবাদিক আকাশ মাহমুদের ওপর হামলার ঘটনায় বিশু সরদার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী:

রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক মো. আকাশ মাহমুদকে মারধরের ঘটনায় মো. বিশু সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার মো. বিশু সরদার পাংশা উপজেলার কুলটিয়া গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই বিকেল ৬টার দিকে পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে নাদুরিয়া ঘাটগামী অটোরিকশা স্ট্যান্ডে অটোরিকশাচালকদের সঙ্গে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্যের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি ও এনপিবি নিউজ-এর রাজবাড়ী জেলা প্রতিনিধি সাংবাদিক মো. আকাশ মাহমুদ ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের জন্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে কয়েকজন অটোরিকশাচালক লাঠিসোঁটা নিয়ে সাংবাদিক আকাশ মাহমুদের ওপর হামলা চালান। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

এ ঘটনায় আহত সাংবাদিক মো. আকাশ মাহমুদ বাদী হয়ে ২৬ জুলাই পাংশা মডেল থানায় একটি মামলা করেন।

মামলাটি তদন্তকালে ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে মো. বিশু সরদারকে গ্রেপ্তার করে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযুক্ত মো. বিশু সরদারকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg