স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আজম সরদার (৫০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আজম সরদার পাংশা উপজেলার যশাই ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি যশাই ইউনিয়নের পারভেল্লাবাড়িয়া গ্রামের বাসিন্দ মৃত আব্দুল সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পাংশা থানায় ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আজম সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।