শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

পাংশায় বিদেশী মদসহ আটক ১

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে রাজবাড়ীর পাংশা পৌর শহরের ৬নং ওয়ার্ড থেকে বিভিন্ন ব্যান্ডের ৪৭ বোতল বিদেশী মদসহ নন্দন কুমার সাহা(৪২) নামে ১ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নন্দন কুমার সাহা পৌর এলাকার নারায়নপুর গ্রামের মৃত গোপাল চন্দ্র সাহার ছেলে। গতকাল (১২ অক্টোবর) মঙ্গলবার রাত ১০ ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের রাজবাড়ীর পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে আসামীর বসত বাড়ির পূজার ঘরে থাকা একটি বস্তার ভিতর রক্ষিত বিভিন্ন ব্র্যান্ডের ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ সময় ঘরে নিজেই উপস্থিত ছিলেন নন্দন কুমার সাহা, পরে তাকে হাতেনাতে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের রাজবাড়ীর সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান জানান,
সে দীর্ঘদিন যাবত বিদেশী মদের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg