শিরোনাম
রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা

পাংশায় নিখোঁজের ৩৬ ঘন্টা পর কৃষকের লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ী পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বেজপাড়া গ্রামে নিখোঁজের ৩৬ ঘন্টা পর মোঃ নাসির শেখ (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পাংশা থানা পুলিশ। মৃত নাসির শেখ একই গ্রামের মোঃ ওমর আলী শেখের ছেলে। তবে মৃত্যুর কারণ অজানা।

মৃত নাসিরের পিতা ওমর আলী শেখ বলেন গত ২১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮ টার সময় পার্শ্ববর্তী বিলে মাছ ধরতে যায়। রাত ১০ টার দিকে নাসির যে সমস্ত সরঞ্জাম দিয়ে মাছ ধরতে গিয়ে ছিল সেগুলা ঘরের পিছনে পুকুরের চালায় পড়ে আছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। পরের দিন সকালেও ফিরে না আসলে পরে সকাল দশটার দিকে থানায় বিষয়টি জানালে পুলিশ ও স্থানীয় লোকজন সারাদিন খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

পরে আজ সকাল ৯ টার দিকে পাংশা থানা পুলিশ পার্শ্ববর্তী একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করি। তবে তার মৃত্যুর কারণ এখনো অজানা। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg