শিরোনাম
ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধনের ঘোষণা গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও মরণোত্তর বীমা দাবি পরিশোধ

রাজবাড়ীতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ৩৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার;

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া, বরাট ও খানখানাপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে মুকুন্দিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া।

রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মজিবর রহমান শেখের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল প্রমুখ।

ইফতারের পূর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভান্ডারিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল পীরজাদা সিরাজুম্মুনির।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg