শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

পদ্মা নদীর চরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার / ১৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”

পদ্মা নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) বেলা ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় একজন পুরুষের মরদেহ নদীর চরে পড়ে আছে। মরদেহটির হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল এবং মাথার কিছু অংশ অনুপস্থিত থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, মরদেহটি যে স্থানে পাওয়া গেছে, সেটি রাজশাহী বিভাগের পাবনা জেলার আওতাধীন এলাকা। ইতোমধ্যে বিষয়টি পাবনা জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার ও আইনগত প্রক্রিয়া গ্রহণ করবে।

এদিকে, মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg