শিরোনাম
গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

পদ্মায় ইলিশ ধরার দায়ে রাজবাড়ীতে ৩ জেলের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ৪৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২০

0Shares

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ৩ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার ভোর ৩ টা থেকে সকাল ৭টায় ‘মা সংরক্ষণ অভিযান-২০২০’ এর কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর রাজবাড়ীর সমন্বয়ে জেলার অন্তর্গত পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালিন সময়ে মা ইলিশ আহরণ করার অপরাধের জন্য ৩ জেলেকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া ১ জনের বয়স কম থাকার জন্য মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় ১,০০০ মিটার। অবৈধ এই কারেন্ট জাল পুঁড়িয়ে বিনষ্ট করা হয়।

এছাড়াও ৫কেজি মা ইলিশ আটক করা হয়। মা ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

আজকের মোবাইল কোর্ট পরিচালনা করেন সাইফুল হুদা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসন,রাজবাড়ী। অভিযানে আরও অংশ নেন জয়দেব পাল জেলা মৎস্য অফিসার রাজবাড়ী ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। সংগীয় আনসার ব্যাটালিয়ন ফোর্সের সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বাস্তবায়নে: ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত “জেলা টাস্কফোর্স কমিটি”,রাজবাড়ী।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg