শিরোনাম
নদী-খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করলেন প্রতিমন্ত্রী অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা রাজবাড়ী জেলা পুলিশ দৌলতদিয়ায় মসজিদ নির্মাণে মোস্তফা মেটালের ২০ মণ রড প্রদান রাজবাড়ীতে উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট পদ্মায় নৌপুলিশের অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১ গোয়ালন্দে প্রেমের ফাঁ/দে ফেলে স্কুলছাত্রীকে সংঘ/বদ্ধ ধর্ষ/ণের অভিযোগ রাজবাড়ীর পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারসহ ৬২ জনকে জেলা পরিষদের অনুদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত মুরাদ, ১৬ দিন পর দেশে ফিরল মরদেহ রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মধু গ্রেফতার

পদ্মায় নৌপুলিশের অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার / ২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে দৌলতদিয়া নৌপুলিশ। এসময় মাছ ধরার দায়ে এক জেলেকে আটক করা হয়।

রবিবার (১১ মে) দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করেন।

নৌপুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে দিনব্যাপী পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা। এসময় এসআই অলক মজুমদার, এএসআই মো. জামাল উদ্দিন ভূঁইয়া ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।

অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে কারেন্ট জাল পেতে মাছ ধরার সময় এক জেলেকে হাতেনাতে আটক করা হয়। একই সঙ্গে প্রায় ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আটক জেলের নাম মো. মাসুদ প্রামাণিক (২০)। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সিদ্দিক কাজীপাড়ার মো. শহিদ কাজীর ছেলে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ইলিশ সম্পদ রক্ষা ও জাটকা সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে নৌপুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানের সময় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg