শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

0Shares

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নে ভবদিয়া গ্রামে নিখোঁজের তিনদিন পর ধান ক্ষেত থেকে মিনহাজুল ইসলাম (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ভবদিয়া মাঠের মধ্যে ধানক্ষেতে শিশুটির মরদেহ পর দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত শিশু মিনহাজুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামের আজাদ শেখের ছেলে।

শিশুটির বাবা অভিযোগ করেন তাদের গ্রামে স্থানীয় ব্যবসায়ী মুক্তার সরদার ড্রাগন বাগান করেছে। রোববার বিকেলে সেই বাগান থেকে ড্রাগন ফল তুলতে যায়। ড্রাগন বাগানর বিদ্যুৎ দেয়া থাকে। রোববার বিকেল থেকে মিনহাজ নিঁখোজ ছিল। আমরা সোমবার সারাদিন এলাকায় মাইকিং করেছি। আবার মুক্তারের কাছে বাগানের চাবি চেয়েছি। কিন্তু দেয় নাই।

আজ সকালে আমার ছেলের মরদেহ বাগানের পাশে ধানক্ষেতে পড়েছিল। মুক্তার আমার ছেলের লাশ গুম করে রেখে রাতে ধান ক্ষেতে ফেলে রেখেছিল। আমি এর বিচার চাই।

রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg