শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

নামাজ এবং পশু কোরবানির মধ্যে দি‌য়ে পালিত হচ্ছে ঈদুল আজহা।

স্টাফ রিপোর্টার / ৬১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ীতে যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ও উৎসবের আমেজে ০১ আগস্ট ২০২০, শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন করছেন মুসলিমের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

এবার করোনা পরিস্থিতিতে রাজবাড়ী জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ হচ্ছে না। তবে ইসলামিক ফাউন্ডেশন তথ্য অনুযায়ী রাজবাড়ী আঞ্জুমান কাদেরিয়া (বড়) জামে মসজিদ সহ মোট ৬৬ টি মসজিদে জামাত অনুষ্ঠিত হচ্ছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আজ সকাল ৮ টাই আঞ্জুমান কাদেরিয়া (বড়) জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সদ‌রের বায়তুল আমান ড্রাইস ফ্যাক্টরী জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামায়াতে ইমামতি করেন ইমাম ইয়াসিন মন্তাজ। খোলাবাড়ীয়া ঈদগাঁহ গোরস্থান জামে মসজিদে ৯:১৫ ঘটিকায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

প্রায় সাড়ে চার হাজার বছর আগে থেকে শুরু হয়
হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে কোরবানির এই প্রচলন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। ওই অনন্য ত্যা‌গের ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির এ রেওয়াজ চালু হয়।

ইসলামে, হিজরী ক্যালেন্ডারের ১২ তম চন্দ্র মাসের জিলহজ্জ মাসের ১০ তারিখ সকাল থেকে ১৩ তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানী করার সময় হিসেবে নির্ধারিত। । এ দিনে বিশ্ব জুড়ে মুসলমানরা কুরবানী দেয় যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার খুুুশীর জন্য নির্দিষ্ট দিনে একটি পশুকে জবেহ করা। এ উপলক্ষ্যে ইসলামি ধর্মপ্রচারকগণ উক্ত ঘটনাটির উল্লেখকরে মানবতায় সেবায় মুসলমানদেরকে তাদের সময়, প্রচেষ্টা এবং সম্পদ নিয়ে এগিয়ে আসতে উজ্জীবিত করে থাকে।

পবিত্র ঈদ-উল-আজহা ২০২০ উপলক্ষে আলহাজ্ব কাজী কেরামত আলী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব দিলসাদ বেগম রাজবাড়ী বাসীকে বাণী দিয়েছেন, মো: মিজানুর রহমান পিপিএম(বার) পুলিশ সুপার,কাজী ইরাদত আলী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্টিজের সভাপতি সবাইকে পবিত্র ঈদুল আজহা এর শুভেচ্ছা জানিয়েছেন।

‌রি‌পোর্ট:: সুজন বিষ্ণু, রাজবাড়ী সদর।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg