স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানায় এই নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ফরিদপুর মোঃ মারুফ হোসেন, যুগ্ম জেলা জজ, মাগুরা কাঞ্চন কুমার কুন্ডু, গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, গোয়ালন্দ উপজেলার ক্রিড়া সংগঠন ও ব্যাডমিন্টন খেলোয়াড় মো. রাজীব খান, আবু ওসমান প্রমুখ।
ফাইনাল খেলায় গোয়ালন্দ ঘাট থানা বনাম আবাবিল এন্টারপ্রাইজ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত ১ সেটের খেলায় গোয়ালন্দ ঘাট থানা ৩১-২৯ পয়েন্টের ব্যবধানে আবাবিল এন্টারপ্রাইজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
গোয়ালন্দ ঘাট থানার পক্ষে ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম ও বাঁধন এবং আবাবিল এন্টারপ্রাইজের পক্ষে তূর্য ও হিমেল খেলায় অংশ নেন। খেলা শেষে অতিথিরা ফাইনাল খেলার বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার বিতরণ করেন।