জহুরুল ইসলাম হালিম : আজ ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম স্পীড-বোড যোগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকা ও দেবগ্রাম ইউনিয়নের নির্মাণাধীন পর্যটন কেন্দ্রের অগ্রগতি কার্যক্রম ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
এ সময়ে তার সফর সঙ্গী ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো., গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা মুন্সি, দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রহমান মন্ডল সহ সংশ্লিষ্ট অন্যান্যরা সাথে ছিলেন।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনের সময় জেলা প্রশাসককে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, মেম্বারসহ সকলে ফুলেল শুভেচ্ছা জানান।