শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

নতুন ঘর পেল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সোহরাব শেখ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

0Shares

রাকিবুজ্জামান রাকিব, গোয়ালন্দ রাজবাড়ী,

“মানবতার ধর্ম হলো অন্যকে ভালোবাসা” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে ২০২০ সালে করোনাকালে মানুষের দুর্দশা ও অসহায়ত্ব দেখে পরোপকারী কয়েক তরুণ মিলে গড়ে তুলেছেন ‘দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন।

এই সংগঠনের তরুণরা নিজেদের উপার্জন পরিবারের পিছনে খরচ করে কিছু উপার্জন ব্যায় করে সমাজের অসহায় কিছু মানুষ যারা অনাহারে থাকে, যাদের থাকার ঘর নেই, যে সমস্ত অভিভাবক সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন না, যারা ঈদে নতুন কাপড় কিনতে পারেন না তাদের সহায়তা করার জন্য। তারা সহায়তা করে মসজিদ নির্মানে। তারা সহায়তা করেছে বাজারে কিছু মানুষ কাজ করে খোলা আকাশের নিচে। তাদের জন্য ছাতার ব্যাবস্থা করেছেন।

শুক্রবার (১৪ জুন) জুমআবাদ একটি অসহায় পরিবারকে একটি ঘর হস্তান্তর করে সংগঠনের সাধারণ সম্পাদক সহ স্থানীয় মেম্বার ফজলুল হক ও স্থানীয় এলাকাবাসী। জানায়, এই রোজার দ্বিতীয় দিনে জিতু শেখের পাড়া এলাকায় ছোরাফ শেখের চারটি ছাপড়া পুরে যায় ফলে তিনটি পরিবার থাকার জায়গা পায়না এ অবস্থায় সরকারি বেসরকারি সাহায্যের পাশাপাশি এই পরিবারটি চার চালা একটি ঘর করে দেয় এই সামাজিক সংগঠনটি। আজ সেটা ছোরাফ শেখকে বুঝিয়ে দেয়।

এসময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া৮ নং ওয়ার্ডের মেম্বার ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক দিদার আলী খাঁন, সহ সাধারন সম্পাদক আলমগীর মোল্লা, সবজাল খান, ওহাব মোল্লা, বারেক মাষ্টার, কেসমত ব্যাপারী, গনি শেখ, আলাউদ্দিন সরকার, ছহের শেখ, আবুল ফকির,নিকবার খান, প্রমূখ। কাজের সমন্বয় করেন তরুণ সমাজ সেবক রাজু হাসান।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক দিদার আলী খান জানান, আমরা সবাই দেশ বিদেশে চাকরী করি এর পাশাপাশি মানবিক কাজ করি এভাবেই মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই সারাজীবন।

সংগঠনটির অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি ওমান প্রবাসী আল মাসুদ রানা বলেন, মহামারি করোনার প্রভাবে গ্রামের সাধারন মাুষের দুঃখ দূর্দশার কথা চিন্তা করে বিপদে অসহায় মানুষের পাশে দাড়ানোর ভাবনা থেকে আমাদের যাত্রা শুরু। আমরা ইতিমধ্যে নানা সামাজিক কাজে আর্থিক সহায়তা করেছি। আজ আমরা এই সংগঠনের পক্ষ থেকে সকলের সহযোগিতায় ঘরটি তৈরি করে দিয়েছি ভবিষ্যতে ও করে যেতে চাই।

এ বিষয় সংগঠনের সাংগঠিনিক সম্পাদক ওমর ফারুক বলেন দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন আমরা আজীবন মানবিক কাজ করে যাবো।

 

 

 

 

 

 

 

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg